শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা করলে জেলখানা খালি আছে: জেলা প্রশাসক

কুমিল্লা ব্যুরো / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

কুমিল্লার নির্বাচনে বিশৃঙ্খলা করলে জেলখানা খালি আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। তিনি বলেছেন, এদিক সেদিক ঘুরে লাভ নেই। সরকারের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ দিচ্ছি, আগামী ২৬ ডিসেম্বর (চতুর্থ ধাপে) চৌদ্দগ্রামে ১২ ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের আগে ও পরে এবং ভোটের দিন মহাসড়কে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনকে সামনে রেখে  চৌদ্দগ্রাম উপজেলা হল রুমে প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনি চেয়ারম্যান হিসেবে পাস করলেন কী করলেন না এতে আমার কিছু যায় আসে না। আমার উদ্দেশ্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। যাদের রক্ত গরম তারা ঠান্ডা হয়ে যান। বিশৃঙ্খলা করা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘নির্বাচন হচ্ছে একটি কৃত্রিম খেলা। এ খেলায় কেউ কেউ নিজেদের মতো করে জয়ের চেষ্টা করে। ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আমার বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি। পুলিশের অবস্থা জিরো টলারেন্স। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়। আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। বছরের ৩৬৫ দিনের একটি দিন আপনার জন্য বাকি ৩৬৪ দিন পুলিশের জন্য।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ