শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

আড়াই হাজার নার্সকে ১১ কোটি টাকা দিচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

দেশের ২ হাজার ৬৭৯ জন নার্সকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছে সরকার।প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবায় নিয়োজিত দেশের ২২টি হাসপাতালের এসব নার্সদের ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা দেওয়া হবে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে পরিপত্রে।

এতে আরও বলা হয়,  এ অর্থ প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর অথোরাইজেশন জারির মাধ্যমে বরাদ্দ প্রদান করতে হবে। স্বাস্থ্য বিভাগ জুলাই ২০২০ মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে দুই মাসের সমপরিমাণ অর্থে কিছুটা উঠানামা করতে পারে। এ সম্মানী প্রদানের বিষয়টি আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে অবহিত করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ