বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুরের কচয়া উপজেলা শাখার অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদ হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পীরে কামেল আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন হেলালী, হেলালীয়া দরবার শরীফ কেশোরকোট কচুয়া, নির্বাহী সম্পাদক আলহাজ্ব খাজা আরিফুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক ও প্রত্যাগত আওয়ামী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দিন মাহমুদ,বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি আল্লামা নাজমুল হক আখন্দ,কচুয়া উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুফতি মোঃ নূরুল আলম মজুমদার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক এম আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানে নব কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথী।
অনুষ্ঠানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা শাখা’র নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।