শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

আসাদুজ্জামান নূর হাসপাতালে

বিনোদন ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে রয়েছেন।

সম্প্রতি করোনা পরীক্ষা করান আসাদুজ্জামান নূর। রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আপাতত শারীরিকভাবে সুস্থ।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়া খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থায় কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সচেতনতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত চেকআপের জন্য। ভয়ের কিছু নেই। ’

জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য আসাদুজ্জামান নূর নমুনা জমা দেন। এরপরই রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।

এর আগে ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তখন কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এবারও তিনি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন বলে প্রত্যাশা স্বজনদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ