শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

আসল-নকল যাচাইয়ে ডিবির জ্যাকেটে কিউআর কোড

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

আসল-নকল ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড (কিউআর কোড)। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মাহবুব আলম এই তথ্য জানান।

ডিবি জানায়, কোড সংযুক্ত এই নতুন পোশাক সরবরাহ করা হতে পারে ফেব্রুয়ারির শুরুর দিকে।

জানা যায়, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইলঅ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয়, তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার জানান, ভুয়া ডিবি সেজে অনেকেই মানুষের সঙ্গে প্রতারণা করে। কেউ যেন এ ধরনের প্রতারণা করতে না পারে, সেজন্য তৈরি হচ্ছে নতুন পোশাক। কিউআর কোড ছাড়াও পোশাকে থাকবে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। ফলে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, পোশাকে এক ধরনের বিশেষ রঙ থাকবে। যার মাধ্যমে আসল-নকল পুলিশের পার্থক্য চিহ্নিত করা যাবে। বিশেষ ধরনের কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে এই পোশাক। যেন এটি বাজারে পাওয়া না যায়। শীত-গরম উভয় ঋতুর জন্যই আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে এই পোশাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ