শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়া কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা ফেরত দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৪৮৫ জন গ্রাহকের মধ্যে প্রথম ধাপে ১০ গ্রাহককে এই টাকা ফেরত দিল আলেশা মার্ট। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তথ্যমতে, এসক্রো সার্ভিস গেটওয়ের মাধ্যমে কয়েক শ’ গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন। এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি। গ্রাহকদের এই টাকা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে আছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি টাকা দেওয়ার মতো অর্থ তাদের নিজেদের কাছে নেই। এ জন্য আলেশা মার্ট শেয়ার বিক্রির চেষ্টা করছেন।পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ারও চেষ্টা করছেন।

এদিকে গত অক্টোবর শেষে বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে বিভিন্ন গ্রাহক ২ হাজার এক কোটি ২৮ লাখ টাকা জমা করেছেন। এরমধ্যে আলেশা মার্ট এক হাজার ৯৯৯ কোটি ২০ হাজার টাকা তুলে নিয়েছে। হিসাবগুলোতে ওই সময় ২ কোটি ৭ লাখ টাকা স্থিতি ছিল। গ্রাহকদের জমা টাকা তুলে নিয়ে আলেশা মার্ট কী করেছে, বাংলাদেশ ব্যাংক তা এখন তদন্ত করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ