শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

আর কোথাও কোনো অপরিকল্পিত নগরায়ণ নয়: মেয়র আতিকুল

ঢাকা ব্যুরো / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আর কোথাও কোনো অপরিকল্পিত নগরায়ণ নয়। এক ইঞ্চি জায়গাতেও অপরিকল্পিতভাবে কিছু করতে দেওয়া হবে না। অবৈধভাবে সিটি করপোরেশনের জায়গায় গড়ে ওঠা সব ভেঙে ফেলা হবে।

শনিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানী পান্থপথের প্ল্যানার্স টাওয়ারে বিআইপির ‘১৫তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও জ্যেষ্ঠ পরিকল্পনাবিদের সংবর্ধনা’ অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রাজউককে চিঠি দেওয়া হয়েছে, নগরে যাদের অংশীদারিত্ব রয়েছে সবাইকে জানানো হয়েছে। আমরা রাজউকের কাছে জানতে চেয়েছি কারা কারা কোন নকশায় বিল্ডিং বানানোর কথা বলে এখন কীভাবে বানিয়েছে তা জানানোর জন্য। রাজধানী বছিলায় খাল দখল করে বহুতল ভবন গড়ে উঠেছে। এটা কি কেউ দেখেনি? যতবড় শক্তিই অবৈধ দখলের পেছনে থাকুক না কেনো, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে মহাযজ্ঞ শুরু করেছেন সব কিছু করা হচ্ছে পরিকল্পিতভাবে। ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে তার রূপরেখাও প্রণয়ন করা হয়েছে।

অবৈধ দখলদারদের উদ্দেশ্য করে ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশন অবৈধ দখলের জন্য কাউকে বৈধ নোটিশ দেবে না। এছাড়া হাউজিং ব্যবসায়ীরা পাসকৃত নকশার বাইরে কোনো কাজ করার চেষ্টা করবেন না। অপরিকল্পনা আর অব্যবস্থাপনার কারণেই কিন্তু শহর নোংরা হচ্ছে। যেখানে-সেখানে ময়লা ফেলা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ সচল আধুনিক ঢাকা নির্মাণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ পরিকল্পনাবিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরী প্রদান করা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ