শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

আরজে নিরব রিমান্ড শেষে কারাগারে

আশেক এলাহী / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিক্রয় বিভাগের প্রধান হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জহিরুল ইসলাম এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ অক্টোবর লালবাগ থানার মামলায় আরজে নিরবকে এক দিনের রিমান্ড দেন আদালত। সে রিমান্ড শেষ হলে আজ আরজে নিরবকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ‌্যান্ড অপারেশনসের উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।

এদিকে একই মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া দুই দিনের রিমান্ডে আছেন। ১৮ অক্টোবর তাঁর রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন রিয়াজ উদ্দিন আহমেদ নামের এক ব‌্যক্তি। মামলায় তিনি অভিযোগ করেন, তিনি ও তাঁর তিন বন্ধু পণ্য কেনার জন‌্য কিউকমকে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকা দেন। কিন্তু, কিউকম তাদের পণ্য সরবরাহ করেনি।

এরপরে গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তেজগাঁও থানার মামলায় নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে একদিনের রিমান্ড দেন আদালত।


এই ক্যাটাগরির আরো সংবাদ