শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

আবারও মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

করোনায় একদিনের হিসাবে দেশে আবারও মৃতের সংখ্যা বেড়েছে। এর বিপরীতে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। আর নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন। মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন মৃতের সংখ্যা ছিল ১১ জন, আর শনাক্ত হয়েছিল ৫৯৯ জন।

নতুন ১৪ জনকে নিয়ে মোট মৃত্যু হলো ২৭ হাজার ৭১৩ জনের। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৯২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫টি। এখন পর্যন্ত ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৬৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৫৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন। এরমধ্যে বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন এবং রংপুরে ১ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন, বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ