শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

আবারও করোনার নমুনা দিলেন খালেদা জিয়া

দর্পণ রিপোর্ট / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন সন্ধ্যায় যুগান্তরকে জানান, দুপুরের পরে খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাব বলে আশা করছি।

এদিকে করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে। রোববার আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।

এর আগে গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনা আক্রান্তের ১৪তম দিন বুধবার শেষ হয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে।শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

তিনি বলেন, খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই ৯৮/ ৯৯ সবসময়ে পাওয়া গেছে। তার খাবারের রুচিও আগের মতো আছে। তার তাপমাত্রা স্বাভাবিক আছে। তার কোনো কাশি নেই। করোনা সংক্রমণের পর স্বাভাবিকভাবে দুর্বলতা দীর্ঘ সময় থাকে। তারপরেও খালেদা জিয়ার সেই দুর্বলতা আগের থেকে কমছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। ‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও সেখানে চলছে।

তথ্যসূত্র: যুগান্তর 


এই ক্যাটাগরির আরো সংবাদ