শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

আন্দালিব পার্থ ও আসিফ মাহতাবের জামিন

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় সেতু ভবনে নাশকতার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের জামিন দেন।

এর আগে সাবেক সংসদ সদস্য আন্দালিব পার্থকে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়।

অপরদিকে ছয় দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় আসিফ মাহতাবকে।

কোটা সংস্কার আন্দোলন থেকে তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তারা জামিনে মুক্ত হলেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ ও ১৯ জুলাই সেতু ভবনসহ ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়। তাতে সেতু ভবনের ৫৫টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। ভবনের নিচতলায় পুরোপুরি পুড়ে যায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন ও ডে-কেয়ার সেন্টার।

এ ঘটনায় সেতু ভবনের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন, যাতে ৩০০ কোটি টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৭ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তার পরিবার। একই মামলায় গ্রেপ্তার করা হয় আন্দালিব পার্থকে


এই ক্যাটাগরির আরো সংবাদ