আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণার আর মাএ বাকী আছে কয়েক দিন। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশীদের।ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালীথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার পুরোনো একটি মুখ জনপ্রিয় হয়ে উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাচ্চূ মিয়া স্বর্ণকার। তিনি বালীথুবা পশ্চিম ইউনিয়নের আওয়ামীলীগ ও বীর মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান। অথিত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন। এরই মধ্যে ইউপি নির্বাচন নিয়ে বালীথুবা পশ্চিম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শুরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে। এলাকাবাসীরা বলেন তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আমাদের অতি পুরনো মুখ কে চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব বাসুনিয়া স্বর্ণকারকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাতে চাই বলে জানান।
এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব বাচ্চু মিয়া স্বর্ণকার বলেন করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা মনোনয়ন দেন। আমি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে ইউনিয়ন বাসীর সেবা করতে চাই, এই মত প্রকাশ করেন তিনি । এ সময় তিনি আরো বলেন, এই ইউনিয়ন কে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি মাদক মুক্ত সমাজ চাই,আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চাই এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করব আমি।