আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কাজ করেতে চান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কন্ঠস্বর, ন্যায়বিচারক গরীব-দুঃখী মানুষের বন্ধু এবং সমাজ সেবক মো: নজরুল ইসলাম।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
ভোটারদের নজরুল ইসলাম উদ্দেশ্যে বলেন, আমি ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে আপদে বিপদে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ও মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’ আগামী ৫ জানুয়ারি আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “মোরগ” মার্কায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে, আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।