শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

আদালতে তোলা হয়েছে ইকবালকে

আশেক এলাহী / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে কুমিল্লার জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয়।

এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করেছেন। কিন্তু কেন বা কার নির্দেশে সে এই কাজ করেছেন সে ব্যাপারে কিছু জানাননি।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া ইকবালকে শুক্রবার দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ