আসন্ন ইউনিয়ন পরিষদ (৪র্থ ধাপ) উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো: শাহ্ সুলতান দিলদার।
আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: শাহ্ সুলতান দিলদার (আপেল মার্কা) চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
এক প্রতিক্রিয়ায় মো: শাহ্ সুলতান দিলদার বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৮নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন , আগামী ২৬শে ডিসেম্বর, রােজ রবিবার আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “আপেল” মাকায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।