আসন্ন ইউনিয়ন পরিষদ (৫ম ধাপ) উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো: কামরুল ইসলাম মজুমদার।
এক প্রতিক্রিয়ায় কামরুল ইসলাম বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৮নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী ৫ জানুয়ারী আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “তালা” মাকায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।