শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আদর্শ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ মহসিন মিয়া / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

খেলাধুলা- শারীরিক, মানসিক উন্নয়ন ও মেধা বিকাশে সহায়ক’ এ শ্লোগানে আদর্শ শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। করোনা মহামারির ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত শ্রেণী শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
গতকাল ৮ মার্চ ২০২২ মঙ্গলবার সকালে আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, প্রমুখ।
উদ্বোধনকৃত তিনদিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিনে স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ এর সার্বিক তত্বাবধানে সিনিয়র শিক্ষক এস এম মতিন এর পরিচালনায় ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। উপাধ্যক্ষ ফালগুলি মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও কাকলী রাণী দাস এর নেতৃবৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ বুধবার সকল শ্রেণির বালক বালিকা ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১০ মার্চ বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ