শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিসহ ৪ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ চার প্রার্থীকে। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জরিমানা করেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফির এক প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে তিন হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো চারপ্রার্থীকে।

এ আসনে মাশরাফি ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান ও ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ