শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হবে : মেয়র আতিকুল ইসলাম

ঢাকা ব্যুরো / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
মো. আতিকুল ইসলাম (ফাইল ফটো) ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন ও বঙ্গবন্ধুর নামে একটি উদ্যানের উদ্বোধন করা হবে।

আজ বিকালে গুলশানের নগর ভবনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আসন্ন তুরস্ক সফরসহ সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেন।

আগামীকাল শুক্রবার সকালে মেয়র মো. আতিকুল ইসলাম তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

আতিকুল ইসলাম আরো বলেন, আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় উপস্থিত থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি উদ্যানের উদ্বোধন এবং একই শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করবেন। তিনি বলেন, ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থানকালে আঙ্কারার মেয়রের সঙ্গে অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, কারিগরী, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

ডিএনসিসি মেয়র বলেন, বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে একটি সড়ক রয়েছে যার নাম কামাল আতাতুর্ক সরণি। সম্প্রতি কামাল আতাতুর্ক সরণি সংলগ্ন পার্কটিও কামাল আতাতুকের্র নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, তাঁর এই সফর আঙ্কারার সঙ্গে ডিএনসিসির বিশেষ করে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ