শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আগুন কেড়ে নিল করিম মন্ডলের স্বপ্ন

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

আগুনে পুড়ে দোকান ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় দোকান ঘর ছিল তার এক কোনায় পড়ে আছে আধা পোড়া কিছু টিন আর সিমেন্টের তৈরি পালা। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঁচ, দশ ও এক শ টাকার কয়েকটি ঝলসানো নোট। পোড়া ঘরের মধ্যে নির্বাক দাঁড়িয়ে  আছেন ক্ষুদ্র ব্যাবসায়ী মোহাম্মদ করিম মন্ডল (৬৪)। গভীর রাতের আগুনে পুড়ে গেছে তাঁর সর্বস্ব। বয়সের ভারে দিনমুজুরের কাজ করতে না পারায় আত্মীয় স্বজন আর এনজিও থেকে ঋন নিয়ে শুরু করেছিলেন এই ব্যাবসা প্রতিষ্ঠান। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) গভীর রাতে মতলব উত্তরে পুরে যাওয়া দোকান মালিক করিম মন্ডলের কথা। তার সাথে কথা হলে তিনি বলেন, ২২ ফেব্রুয়ারী গভীর রাতে বিদ্যুতের গোলযোগের কারনে আগুন লেগে পুড়ে যায় দোকান ঘর।  কোনো জিনিস ব্যবহার করার মতো অবস্থায় নেই। তবু খুঁজে খুঁজে কিছু জিনিস সংগ্রহ করেন।  আগুনে পুড়ে গেছে পুরো দোকান ঘর। ফ্রিজ,বৈদ্যুতিক পাখা, বাকী খাতা, সেলাই মেশিন টিভিসহ মুদি মালামাল  মিলিয়ে এখানে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি বস্তুও আগুন থেকে রক্ষা পায়নি।

তিনি আরও  বলেন, বয়সের কারনে যখন ভারিকাজ করতে পারছিনা তখনই সিদ্ধান্ত নেই দোকান দেওয়ার জন্য। স্ত্রী আর ২ সন্তানদের নিয়ে কোন রকম দিন যাপন করে আসছিলাম। দোকান ঘর আর মালামাল কিনতে সময় লেগেছে কয়েক মাস। আত্মীয়দের থেকে ধার আর এনজিও থেকে ঋন দিয়েই ঘরে উঠেছিল এ স্বপ্নের দোকানঘর। আর স্ত্রীর নাম অনুসারে নাম করন করা হয়েছিল কাজলী স্টোর। স্বপ্ন ছিল ব্যাবসা করে স্ত্রী আর সন্তানদের নিয়ে সুখে দিন কাটাবো। কিন্তু নিমিশেই সেই স্বপ্ন কেরে নিল আগুন। আমার দোকান ঘর পুড়ে গেলেও ‘প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের সহযোগীতা পাইনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ