শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

আগামী ২৮ ফেব্রুয়ারি মতলবে নৌকার বিজয় নিশ্চিত করে যুবলীগ ঘরে ফিরবে : মাঈনুল হোসেন খান

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে যুবলীগ ঘরে ফিরবে।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) মতলব নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত মতলব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনের নৌকা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 2 জন লোক এবং লোকেরা দাঁড়িয়ে আছে-এর একটি ছবি হতে পারে

তিনি আরো বলেন, বিশ্ব মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন জয়ী করার জন্য যুবলীগের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহব্বান জানাচ্ছি। মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন করনো মহামারীর চলাকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে পৌরবাসীর জন্য কাজ করেছেন। মতলব পৌরসভা কে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করার জন্য আওলাদ হোসেন লিটনের বিকল্প কেউ নেই। মতলব পৌর নির্বাচনে নৌকার গণজোয়ার দেখে ওই বিএনপি সংগঠনের মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকার জয় হবেই হবে, ইনশাআল্লাহ।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ মামুনুর রশীদ, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জসিম উদ্দিন মাতাব্বর, মোঃ শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মোঃ জহির উদ্দিন খসরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা আক্তার, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন্ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাইনুদ্দিন রানা। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা ও পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগর সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি আতাউর রহমানের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আকতার মাঝি, মোঃ মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, দেওয়ান মোঃ পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুবলীগনেতা টুটুল পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ