শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন : ওবায়দুল কাদের

দর্পণ ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ঘোষনা দিয়েও আন্দোলন করতে ব্যার্থ হয়ছে।নুতন করে আর কি আন্দোলন করবে। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে।

তিনি বলেন, আমি অসুস্থ থাকায দীর্ঘ সময এলাকায আসতে পারিনি।দীর্ঘদিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি।কবর জিয়ারত শেষে এলাকার জনগণকে কাছে পেয়ে আমি অভিভুত।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালীন সময়ে এলাকার জন্য যাহা কিছু করার দরকার সবই করেছি।এলাকার সঙ্গে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি।

তিনি বলেন, যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। নিজের বাড়িতে এসেছি, নিজের খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজকে অনেক ভালো লেগেছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।
এর আগে বৃহষ্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে আসেন এবং মা ও বাবার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। জিয়ারত শেষে এলাকার সাধারণ মানুষ,নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা ডাক বাংলায় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ