শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আগামীকাল গাজীপুর মুক্ত দিবস

আর. আহমেদ চৌধুরী / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

আগামীকাল ১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস। এই দিবসটি পালন উপলক্ষে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

১৯৭১ সালের এই দিনে গাজীপুরের বীর মুক্তিযোদ্ধারা সুসংগঠিত হয়ে পাক হানাদার বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলেন। গাজীপুরের ছয়দানা মালেকের বাড়ি, কালিয়াকৈরের চন্দ্রা, রাজেন্দ্রপুর, মাজুখান রেলওয়ে ব্রীজ, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুরের ইজ্জতপুর, কাওরাইদ ব্রিজ, টঙ্গী, বোর্ড বাজার, ইছরকান্দি, কাশিমপুরসহ মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে বিভিন্ন এলাকার রাস্তা ধরে ঢাকার দিকে পলায়নরত পাক হানাদার বাহিনীকে পরাস্ত করা হয়। ১৪ ডিসেম্বর রাতভর মুক্তিযুদ্ধের পর ১৫ ডিসেম্বর সকালে গাজীপুর মুক্ত হয়।

দিবসটি পালন উপলক্ষে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটি, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, জনকল্যাণ সমিতি, ভাওয়াল আইডিয়াল একাডেমিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গাজীপুরের বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনাসহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ