শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয় : কাদের

দর্পণ রিপোর্ট / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আগস্ট এলেই বিএনপির গাত্রদাহ শুরু হয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার (১৫ আগস্ট) রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা।

তিনি বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট। করেছিলো তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়। পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু বাংলাদেশে ১৫ আগস্টে হত্যাকাণ্ড ছিল এক নির্মম, নিষ্ঠুরতম হত্যাকাণ্ড।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে নগর ভবনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ