শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আকিয়ারা যাকাত ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে যাকাত সহায়তা বিতরণ সম্পন্ন

আফাজ উদ্দিন মানিক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

কচুয়া উপজেলার আকিয়ারা গ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে যাকাতের সহায়তা বাবদ নগদ অর্থ,গরু ও ছাগল প্রদান করা হয়েছে। শনিবার বিকালে আকিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকিয়ারা যাকাত ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে এসব অর্থ বিতরণ করা হয়।

সাবেক ব্যাংক কর্মকতা রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সম্পাদক আবু সায়েমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. জানে আলম,হাফেজ মো. কুতুব উদ্দিন,সাবেক ইউপি সদস্য জাকির হোসেন সরকার,ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক,পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় অফিস শাখার সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি নুরুল ইসলাম গাজী সহ আরো অনেকে। এসময় আবুল হোসেন মাষ্টার,হাফেজ মো. আব্দুল মান্নান,আবুল হোসেন,মাসুদ আলম,সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হাফেজ মোঃ শরীফুল ইসলাম। একই দিনে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির আকিয়ারা বিদ্যাঙ্গন পাঠাগার পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ