শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোবাশ্বের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ঢাকা-১৪ আসনে উপনির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী।
সোমবার (৭ জুন) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
খোঁজ খবর নিয়ে জানা যায়, পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান মোবাশ্বের চৌধুরী। ১৯৮৩ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। সে সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন মোবাশ্বের চৌধুরী। এরপর বৃহত্তর মিরপুর ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।
সর্বশেষ তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। মোবাশ্বের চৌধুরী এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট সরকারের নানামুখী অপকর্মের বিরুদ্ধে আন্দোলন এবং এক-এগারো সরকারের সময় নেত্রীর মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। গণতান্ত্রিক এসব আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন তিনি। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম ও দলের জন্য বিরোধী শিবিরে নির্যাতিত এই নেতা ঢাকা-১৪ আসনে জোর আলোচনায় রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোবাশ্বের চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি। বিএনপি জামায়াত জোট সরকারের নানামুখী নির্যাতনের পরও একধাপ পিছপা হয়নি। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আমি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।  নৌকায় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুকন্যাকে জয় উপহার দিয়ে তার হাতকে আরও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মুল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবু সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা কর্মী।


এই ক্যাটাগরির আরো সংবাদ