পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজি’পি) ব্যাজ পেলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের কৃতিসন্তান ইন্সপেক্টর জাকির হোসেন।
তিনি ওসি (অপারেশন) হিসেবে যাত্রাবাড়ী থানায় কর্মরত আছেন। ইন্সপেক্টর জাকির হোসেন ২০২২ সালে ডিএমপিতে শ্রেষ্ঠ পুলিশ (অপারেশন) হিসেবে মনোনীত হন। এর পূর্বে পি পি এম (সাহসিকতা), একাধিকবার আইজিপি ব্যাজ পুরস্কারে ভূষিত হন তিনি। গত ৫ জানুয়ারি দুপুর ১২ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এ ব্যাজ পরিয়ে দেন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানা গেছে, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের দেওয়া হয় এই ব্যাজ। ২০২২ সালে ৪৫৮ জনকে তৃতীয় মর্যাদাপূর্ণ এ ব্যাজ পরানো হয়।
ক্যাপশনঃ পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজি’পি ব্যাজ গ্রহন করছেন যাত্রাবাড়ী থানায় ওসি (অপারেশন) ইন্সপেক্টর জাকির হোসেন।