শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালিক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল, এমপি।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান ও গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ এ খেলার আয়োজন করে। ব্রহ্মপুত্র জোনের এ খেলায় ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার ৮টি দল এবং মেয়েদের ৭টিসহ মোট ১৫টি দল খেলায় অংশ নেয়।

এর আগে, প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার ভানুয়া মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ