শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

অ্যাসাইনমেন্ট জমা দিতে ফি লাগবে না : শিক্ষামন্ত্রী

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক থাকার কথাই নেই। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর খুলেছে, অনেক শিক্ষার্থী হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।

এ সময় চাঁদপুর-২ আসনের এমপি নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র  জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ