শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা রাজশাহীতে গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

বিদেশি অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল হওয়া পাবনার সুজানগর ছাত্রলীগ নেতা আবু বক্কার রাতুলকে রাজশাহীতে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার দেয়া তথ্য মতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে র‌্যাবের একটি দল নগরের সাগরপাড়া গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে। রাতুল পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি। সম্প্রতি ওই দুটি কমিটি বিলুপ্ত করা হয়।

র‌্যাব-৫’র অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, রাতুল গত বৃহস্পতিবার অস্ত্র হাতে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তার ছবিগুলো ভাইরালও হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে আসলে ছায়া তদন্তে নামে র‌্যার। এরপর রাতুলকে ধরতে অভিযানে নামে র‌্যাবের একটি টিম।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর রাতুল জানিয়েছে, তাকে যেন লোকজন ভয় পায় এবং নিজেকে বড় ধরণের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন এজন্য অস্ত্র হাতে ছবি ফেসবুকে দিয়েছেন।’

দলের নাম ভাঙিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো বলে রাতুল স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ