শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

অবৈধ যানবাহনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা : জেলা প্রশাসক

আরিফ খান, চাঁদপুর / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, শহরের বিভিন্ন জায়গাতে অবৈধ যানবাহন ভিড় জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অযথা সিএনজি, অটোরিকশাগুলো যেখানে-সেখানে রেখে ভিড় সৃষ্টি করছে। এদিকে সবার খেয়াল রাখতে হবে। জনগণদের যানবাহনের ভিড় থেকে পরিত্রান দিতে নিজ নিজ সংস্থার লোকবল বাড়াতে হবে এবং এই ভিড় এড়াতে সবাইক এগিয়ে আসতে হবে। অবৈধ যানবাহনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। শুধু শহরেই নয় প্রতিটি উপজেলার বর্ডার লাইনেও ইউএনও সহ সংশ্লিষ্ট সবাই উপজেলার বর্ডার লাইনে থাকতে হব, যেন অবৈধ যানবাহন প্রবেশ করতে না পারে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, যানবাহনের ভিড় এড়াতে শহরে বাবুরহাট বাজার, ছায়াবানির মোড়, ওয়ারলেস মোড়সহ কযেকটি জায়গাকে চিহ্নিত করে তা রেড জোনের আওতায় আনতে হবে। যেন সেখানে কোন যানবাহন রাখা যাবে না। সেইসব স্থানে যানবাহন রাখলে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। অবৈধ যানবাহন বন্ধ করতে সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে। শুধু অবৈধ যানবাহনই নয়, অবৈধ চালকেও আইনের আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা একসাথে কাজ না করলে যানবাহনের ভিড় এড়ানো সম্ভব নয়। যথাযথ কারনে সড়ক আইনটি প্রয়োগ করা যাচ্ছে না। তবে সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যাবে।

বিআরটি এর সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেনর পরিলনায় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ