শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেবে মালদ্বীপ

দর্পণ ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে আলোচনায় ড. মোমেন ।

মালদ্বীপে যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধভাবে বসবাসের সুযোগ দেবে দেশটির সরকার। পাশাপাশি এদের মধ্যে যারা দেশে ফিরে আসতে চান, তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর ড. মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ বাংলাদেশে সফরে আসবেন। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত নার্স নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন। করোনা মহামারির মধ্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন আবদুল্লাহ শহীদ।

গেল সোমবার (৮ ফেব্রুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকা আসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ