শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা, উদ্ধার ১৩৫

নিজস্ব প্রতিবেদক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

সমুদ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার পথে ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ। 

উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগীতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হয় বলে জানায় পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করছিল। খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে।

দালালের সহযোগিতায় তাদেরকে ইঞ্জিন বোটে করে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।


এই ক্যাটাগরির আরো সংবাদ