চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গড়ার জন্য কাজ করেতে চান মেম্বার পদপ্রার্থী নাজিম উদ্দিন মিয়াজী।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, শাসক নয় সেবক হওয়ার প্রত্যয় নিয়ে ইভটিজিঙ, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষে কাজ করবো । আগামী ২৬শে ডিসেম্বর, রােজ রবিবার আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “আপেল” মাকায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে পূনরায় নির্বাচিত করে, আবারাে আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।