চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ (দঃ) ইউনিয়রের ৮নং ওয়ার্ডের অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী (ক্রিকেট ব্যাট) মো: দুলাল আলম মিয়াজী ।
তিনি অতীত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন। তিনি ২০০২-২০১১ সাল পর্যন্ত ওড়পুর সরকারি প্রাথামক বিদ্যালয়ের সভাপতি,২০০০-২০১৫ সাল পর্যন্ত আলবান্না কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠাতা সদস্য এবং ২০১৫ থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এক প্রতিক্রিয়ায় মো: দুলাল আলম মিয়াজী বলেন, আসন্ন ৪ নং কালচে (দঃ) ইউনিয়ন পরিষদ ২০২১ নির্বাচনে একজন মেম্বার পদপ্রার্থী। আপনাদের ভােটে নির্বাচিত হয়ে, ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অত্র ওয়ার্ডে মেম্বারের দায়ীত্ব পালন করেছি। আমি জানি দায়ীত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি। শত ভুল ভ্রান্তির মাঝেও আমি আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার, আমার ওয়ার্ডের উন্নয়ন করার । আমি ৮ নং ওয়ার্ডের মেম্বার (২০০২-২০১১) থাকা অবস্থায় নােয়াপাড়া ব্রীজ হতে বড় বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার, ওড়পুর কাজী করমুল্লাহ (রঃ) মাজারের পুকুরের পাকা ঘাটলা সংস্কার, ওড়পুর মাজার দোকান হতে চুনু মুন্সি বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার, ওড়পুর পশ্চিম পাড়া কাজী বাড়ী হতে হাজী তাজুল ইসলাম বাড়ীর ব্রীজ পর্যন্ত মাটির রাস্তা সংস্কার, মাজার গেইট হতে ওড়পুর পূর্বপাড়া মুন্সি বাড়ী পর্যন্ত মাটির রাস্তা সংস্কার করেছি। ওড়পুর কালচো রাস্তায় দুইটি কালভার্ট করেছি । এছাড়াও ইউনিয়ন কর্তৃক ওয়ার্ড বরাদ্দ অনুযায়ী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতার কার্ড করে দিয়েছি। প্রিয় ৮ নং ওয়ার্ড বাসি আসন্ন ৪ নং কালৰ্চো (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারাে আমি একজন মেম্বার প্রার্থী হয়েছি।