শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই: সােহরাব হােসাইন মুন্সি

স্টাফ রিপোর্টার / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গড়ার জন্য কাজ করেতে চান মেম্বার পদপ্রার্থী (ফুটবল মার্কা) মো: সােহরাব হােসাইন মুন্সি।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ দশটি বৎসর ৮নং ওয়ার্ডে আপনাদের ভােটে নির্বাচিত সদস্য (মেম্বার)। তার পাশা পাশি ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের দুই দুইবার প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে আসছি। এই দশটি বৎসর আমি এই ওয়ার্ডে যত টুকু পেরেছি উন্নয়ন মূলক কাজ করেছি। কাজের মধ্যে রাস্তা-ঘাট, কালবার্ট, গার্ডওয়াল, মসজিদ, মন্দির, শৌচাগার, সৌর বিদ্যুৎ লাইট, রাস্তার পাশের লাইট, স্কুলের সংস্কার মূলক কাজ করেছি। এখন ও অনেক উন্নয়ন মূলক কাজ চলমান আছে। অনেক উন্নয়ন মূলক কাজ বাকি আছে। সরকারের আত্মসামাজিক কাজের মধ্যে, বয়স্ক ভাতা শত ভাগ দিয়েছি। বিধবা ভাতা ৭০ ভাগ, প্রতিবন্ধি ভাতা শত ভাগ দিয়েছি।

এছাড়াও আরও অন্যান্য ভাতা প্রদান করেছি। উল্লেখিত এই ভাতা গুলাে বর্তমান সরকারের পরিকল্পনায় চলমান থাকবে। এছাড়াও হত দরিদ্র মানুষের মধ্যে ১০টাকা। কেজির চাউলের কার্ড এবং ত্রিশ কেজি চাউলের কার্ড চলমান আছে। আমরা যেহেতু সামাজিক জীব। পারিবারিক এবং সামাজিক অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, বিগত দশটি বছর সমাজের অসংখ্য সমস্যার সৃষ্টি হয়েছে।
আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে যাওয়ার জন্য দ্রুত চেষ্টা করেছি। হয়তাে বা অনেক সময় যেতে পারিনি। অনেক সমস্যার সমাধান করেছি, অনেক সমস্যার সমাধান করতে পারিনি। সমাজের অনেক সমস্যা আছে, অনেকের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। আমি আসলে সবার সমস্যা সমাধান ও আশা পূরন করতে পারি নাই। এজন্য আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৬শে ডিসেম্বর, রােজ রবিবার আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “ফুটবল” মাকায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে পূনরায় নির্বাচিত করে, আবারাে আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ