শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

অবরোধেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আগামীকাল রোববার থেকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

এনায়েত উল্যাহ বলেন, রোববার (১২ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করছে।

তিনি বলেন, জনবিরোধী এ হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন।

অবরোধে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ