শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। আর চলমান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের আরও ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। মহানগর পুলিশ ও জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের মোট সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনার পর এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক জানিয়েছেন, “গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণ এলাকায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দুইদিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।”

তিনি আরও জানান, “গেল শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধর করার ঘটনার পর ওই রাতেই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হলো। এরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।”

তিনি আরও জানান, “এ ঘটনায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহিত বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় একটি মামলার এজাহার জমা দিয়েছেন। এজাহারের আলোকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এদিকে, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গাজীপুর জেলার পাঁচটি থানায় মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী আছেন ৪০ জন। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, “শুক্রবার রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের লোকজন রয়েছেন ৪০ জন।”

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন ১১ জন, শ্রীপুর থানায় ১৯ জন, জয়দেবপুর থানায় ৯ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও কালীগঞ্জ থানায় ৭ জন।

তাদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন বলেন জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা তা বন্ধ করতে গিয়ে হামলার শিকার হন। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ