শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‌অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে  টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‌‘সরকারের সমালোচনা থাকবে। তবে সঠিক তথ্যের ভিত্তিতে করতে হবে।’

অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।’

শুরুতেই অ্যাটকোর পক্ষ থেকে ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রের কল্যাণে জবাবদিহিতা নিশ্চিতে অ্যাটকোর সহায়তা চান তথ্য প্রতিমন্ত্রী। এসময় অ্যাটকোর পক্ষ থেকে টেলিভিশন মালিকরা ক্যাবল অপারেটরিং ব্যবস্থা ডিজিটাল করার কথা তুলে ধরেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ