শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

অনিয়মের প্রতিবাদে সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

হাইমচরে প্রেসক্লাবে অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে সিনিয়র সাংবাদিকদের পদত্যাগের হিড়িক পড়েছে। এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে  প্রেসক্লাবের সামান্য নিয়ম নীতি ও যোগ্যতার তোয়াক্কা না করে যাকে তাকে এক ব্যাক্তির সিদ্ধান্তে  সদস্য করে হাইমচর প্রেসক্লাবকে কলুষিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানান । 

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম শফিক, প্রেসক্লাব সদস্য জি এম জহির, জাহাঙ্গীর হোসেন সিকদার, সিনিয়র সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সহ-সভাপতি জি এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদসহ প্রেসক্লাব থেকে পদ ও সাধারন সদস্য পদ থেকে অভ্যাহতির ঘোষনা দিয়ে নিজ নিজ আই ডি থেকে স্ট্যাটাস দেন ।


বর্তমানে হাইমচর উপজেলার সর্বত্রে দায়িত্বশীল সিনিয়র সাংবাদিকদের ঢালাও অব্যাহতির বিষয়টি সচেতন মহল সহ চায়ের আড্ডায় আলোচনার ঝড় বইছে।  এক কথায় আজকে ” হাইমচর প্রেসক্লাব ” হাইমচর উপজেলায় টক অব দ্যা হাইমচরে পরিনত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ