শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি

নিউজ ডেস্ক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই মুহুর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সংক্রান্ত কোন বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে।

এতে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার মিটিং করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যা বলা হচ্ছে তা গুজব ও ভিত্তিহীন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোন রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ