শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

অনিদ্রা-ডায়াবেটিস থেকে মুক্তিতে কাঁঠাল !

হেলথ ডেস্ক / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

চৈত্র-বৈশাখে তাপের তীব্রতা কষ্টদায়ক হলেও কিছু ভালো জিনিসও মেলে। যেমন- এই গরম কালেই মেলে আম, জাম, কাঁঠাল, লিচু জাতীয় সুস্বাদু ফল। তবে কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এর প্রতি আকর্ষণটা যেন একটু কমই। কিন্তু গবেষণা বলছে, স্বাস্থ্যগুণে ভরপুর একটি ফল হল কাঁঠাল। রোগব্যাধি ঠেকিয়ে রাখতে এর জুড়ি মেলা ভার।

চলুন দেখে নেয়া যাক, শরীরে কাঁঠালের উপকারিতাসমূহ-

  • কাঁঠালে প্রচুর মাত্রায় প্রোটিন ও ফাইবার থাকে। এই দুই উপাদানের উপস্থিতির কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ফল বেশ উপকারী।
  • উচ্চমানের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এই ফলে। এতে উপস্থিত ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া, ক্যানসার ও টিউমারের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে কাঁঠাল। শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিও কমায় কাঁঠাল।
  • কাঁঠালে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকে, যা হাড় মজবুত রাখে। এতে উপস্থিত ভিটামিন-সি ও ম্যাগনেশিয়াম শরীরকে বেশি মাত্রায় ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে।
  • অতিরিক্ত কাজের চাপ, মানসিক অবসাদের কারণে অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। কাঁঠাল কিন্তু এই সমস্যা দূর করতে পারে। এই ফলে ভাল মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে। যা স্নায়ুগুলোকে শান্ত রাখে। ফলে ঘুম ভাল হয়।
  • কাঁঠাল ফাইবারসমৃদ্ধ ফল হওয়ায় পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তি বাড়ায়। বিপাক হার বাড়াতেও এই ফল বেশ উপকারী। এই ফল খেলে তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ