শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

অক্সফোর্ডের টিকা আসছে জানুয়ারির শেষ দিকে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো) ।

ভারত থেকে করোনাভাইরাসের টিকা আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ টিকা আনা হচ্ছে। এগুলো জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে দেশে আসা শুরু করবে। 

বৃহস্পতিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে রোগটির চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। এ কারণে শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের তুলনায় অনেক ভালো আছে। তিনি বলেন, পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এই মহামারি নিয়ন্ত্রণে রেখেছে।

সরকারের গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন। ৮০ শতাংশ রোগী বাসায় থেকে টেলিমেডিসিন সেবা নিয়ে ভালো হয়েছেন। দুই হাজার চিকিৎসক ও দেড় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে স্বল্প সময়ে।

মহামারিতে সরকারি প্রতিষ্ঠানের যেসব চিকিৎসক মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ