শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

অকালে না ফেরার দেশে চলে গেলেন ডা. মনিরুল ইসলাম

চাঁদপুর প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

সোমবার (১৬ জানুয়ারি) ভোররাতে হৃদরোগে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএইচএম সুজাউদ্দৌলা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মনিরুল ইসলাম ভোররাত সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুরের বাসায় মারা গেছেন। সকালে তার প্রথম জানাজা চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ডা. মনিরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ডা. শারমিন সিদ্দিকী চাঁদপুর শহরের গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন।

মনিরুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজে থেকে এমবিবিএস পাস করেন। ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৯ সাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় দুপুরে দ্বিতীয় জানাজা শেষে ডা. মনিরুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ