বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন সমাজকল্যাণমন্ত্রী।
তবে ড. আব্দুল মঈন খানের অসুস্থতার কারণ এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।