শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকাও ছিল: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমেরও ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার না হয়ে নীরবতা ও একপাক্ষিক সংবাদ পরিবেশন কর্তৃত্ববাদকে শক্তিশালী করেছে।

শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলীয় ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দিতে তিনি মৌলভীবাজার সফর করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির সম্প্রতি প্রধানমন্ত্রী জামায়াতকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করার আহ্বান জানান।

তিনি বলেন, “সম্প্রতি প্রধানমন্ত্রী জামায়াতকে ইঙ্গিত করে যে কথা বলেছেন, সেটি তিনি খোলাসা করে বলুন—কোথায়, কখন, কার সঙ্গে, কীভাবে সেটি?”

শফিকুর রহমান আরও বলেন, “আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী পাবলিকলি এই কথা বলতে পারেন না।”

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ