শিরোনাম
আটলান্টিক মহাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ চলতি অর্থবছরে দেশে বসছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম বাড়ল, আজ রাত থেকেই কার্যকর দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০ হাম-উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯০ মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি কেনসো সোয়াই ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪ মা ইলিশ সংরক্ষণে কাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চলছে: রিজভী স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে মো. আরিফ ও মো. রুবেল নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফ মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে এবং রুবেল একই এলাকার আয়নালের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকুনুজ্জামান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে ওই নারী নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল তার পথরোধ করেন।

এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে আসামিরা ওই নারীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ