শিরোনাম
আটলান্টিক মহাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ চলতি অর্থবছরে দেশে বসছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম বাড়ল, আজ রাত থেকেই কার্যকর দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০ হাম-উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯০ মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি কেনসো সোয়াই ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪ মা ইলিশ সংরক্ষণে কাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চলছে: রিজভী স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

দর্পণ ডেস্ক / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬


নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বুধবার সকালে হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে চালকলের শ্রমিকরা ধান সেদ্ধ ও শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে চালকলের বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে শ্রমিকরা দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন।

ধোঁয়া কিছুটা কমে এলে শ্রমিকরা চাতালে গিয়ে আব্দুল খালেকসহ কয়েকজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিক বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, “হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।”

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার পর চালকলের মালিক হাজি ইসারত আলী গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ