শিরোনাম
আটলান্টিক মহাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ চলতি অর্থবছরে দেশে বসছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম বাড়ল, আজ রাত থেকেই কার্যকর দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০ হাম-উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯০ মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি কেনসো সোয়াই ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪ মা ইলিশ সংরক্ষণে কাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চলছে: রিজভী স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দুই দিন পর কিউ-ক্যাশের সব সেবা চালু, স্বাভাবিক লেনদেনে ফিরলেন ৩০ ব্যাংকের গ্রাহক

বানিজ্যিক ডেস্ক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুই দিন বন্ধ থাকার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। ফলে কিউ-ক্যাশের আওতাধীন ৩০টি ব্যাংকের গ্রাহকেরা অনলাইনে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন।

বুধবার (৭ অক্টোবর) কয়েকটি ব্যাংক খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের তাদের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা সচল হওয়ার বিষয়টি জানিয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকেরা আগের মতো লেনদেন করতে পারবেন।

ব্যাংক এশিয়া জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি চালু হয়েছে।

এর আগে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট সেবা বিঘ্নিত হয়। এতে এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা এবং বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে স্যুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সেবা চালু হয়। এরপর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বন্ধ থাকা এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ