শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্ক বার্তা

দর্পণ ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য রক্ষায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সতর্কতা সময়োপযোগী এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা—যেমন হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলা—মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হচ্ছে। ফলে সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় পরিস্থিতি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ